Posts

জীবনের উৎপত্তি

আজ থেকে প্রায় 3.7 বিলিয়ন বছর আগে রাসায়নিক উপায়ে প্রানের সৃষ্টি হয়েছিল ।তারপর আদি প্রান থেকে ধীরে ধীরে নানা জীবের উৎপত্তি হয়। রাশিয়ান বিজ্ঞানী ওপারিন এবং ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেন জৈব রাসায়নিক মতবাদ প্রবর্তন করেন। জৈব রসায়ন , জীববিদ্যা ও ভৌগলিক তথ্যের ভিত্তিতে গড়ে ওঠা তাঁদের মতবাদটি  ''জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত প্রকল্প '' নামে পরিচিত । এই প্রকল্পের পর্যায় গুলি হল   A.পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ  B. জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি C.  প্রানের জৈবিক বিবর্তন বা বায়োজেনি  D. ইউক্যারিওটিক কোশের আবির্ভাব ।

জীবনের বৈচিত্র্য

জীবনের সৃষ্টি কীভাবে হয়েছিল? কোন জীব প্রথম সৃষ্টি হয়েছিল ? এই প্রশ্ন গুলি আমাদের সবার মনে জাগে।জীবন তৈরী হয় বিভিন্ন জড় বস্তুর সমন্বয়ে। অথচ জড় বস্তুর সঙ্গে কতই না পার্থক্য । আমাদের চারপাশে তিন রকমের উপাদান দেখতে পাওয়া যায় ---a. জীবিত বস্ত: এরা জন্ম নেয় কিছু কাল বাঁচে তারপর মারা যায়। যেমন- মানুষ , বাঘ। b .মৃত বস্ত: এদের একসময় প্রাণ থাকলেও বর্তমানে নেই । যেমন- এক টুকরো কাঠ। c . জড় বস্ত:এদের জনন , উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা নেই । যেমন -এক টুকরো পাথর ।
Good morning